ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৩ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. জি কে গউছ। প্রাপ্ত ফলাফলে তিনি মোট ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন।
আপনার মতামত লিখুন :