নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান। জুমার নামাজের সময় তিনি মুসল্লিদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
এ সময় আতাউর রহমান বলেন, আমি আপনাদের সাথে সালাত আদায় করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সন্তান, আপনাদের পরিচিত ব্যক্তি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। দল যদি আমাকে মনোনীত করে এবং আল্লাহ যদি চান, আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইতে আসব। আপনারা আমাকে সন্তান মনে করে আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই।
তিনি মাদক প্রসঙ্গে বলেন, আমি শুনেছি এই এলাকায় দু-একটি পরিবার মাদকের সাথে লিপ্ত। তাদের উদ্দেশ্যে বলব, মাদক ছাড়েন, কর্মব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেব। যদি মাদক না ছাড়েন, তাহলে এই এলাকায় থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই সকলে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়তে হবে, তাহলেই মাদক নির্মূল করা সম্ভব। দু-একটি মাদক পরিবারের কাছে পুরো এলাকা জিম্মি থাকা অসম্ভব কথা। সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদেরকে সচেতন করুন—মাদক ছাড়তে হবে, নইলে এলাকা ছাড়তে হবে। সোনারগাঁ থানার ওসি মহিব্বুল্লাহ ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি।
এছাড়াও তিনি বলেন, সারা বাংলাদেশের মসজিদের উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে যে সকল মসজিদগুলো অবহেলিত, সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য থাকবে। এই মসজিদে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে যে অসম্পূর্ণ কাজ আছে এবং উন্নয়নের কাজ আছে, সেগুলোর জন্য আমি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের মাধ্যমে সহযোগিতা চাইব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সব সময় আপনাদের সেবা করে যেতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করেন।
আপনার মতামত লিখুন :