খাগড়াছড়ি পার্বত্য জেলায় পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ মোরতোজা আলী খাঁন।
২ এপ্রিল (বৃহস্পতিবার) নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিজানুর রহমান- পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম সহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদানের পূর্বে মোঃ মোরতোজা আলী খাঁন অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত পুলিশ সুপার, সিআইডি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও উচ্চতর পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন অত্যন্ত সুপরিচিত ও মেধাবী কর্মকর্তা হিসেবে সমাদৃত।
আপনার মতামত লিখুন :