নেত্রকোণায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার উদ্বোধন

আসাদুজ্জামান তালুকদার , নেত্রকোণা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ পিএম

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টা নাগাদ নেত্রকোণায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলা সদরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এসময় জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সারাজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজ্জাদুল সিদ্দিকী তারাকে নিয়ে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

 

Advertisement

Link copied!