চট্টগ্রামে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:১২ পিএম


চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই মেজবাহ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় বাদামতলী ঈশান মহাজন রোডস্থ কিং অব সিটি কনভেনশনের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন (৩৯)। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নে। পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২০, তারিখ-০৮/০৪/২০২৬)। পরে তাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Link copied!