মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদি: কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে প্রত্যাহার করা হয়েছে। তার পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। নতুন নিয়োগের অংশ হিসেবে কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সোহানা নাসরিন, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রশাসনিক এই পরিবর্তনকে সরকারের চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা শিগগিরই নিজ জেলায় দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :