রাস্তা দখলে বাধা দেওয়ায় ধামরাইয়ে সন্ত্রাসী হামলা, আহত ২

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৩:৫১ পিএম

ঢাকার ধামরাইয়ে সরকারি ইটসলিং রাস্তা দখল করে মোটরসাইকেল ওঠানামার জন্য সিঁড়ি নির্মাণে বাধাঁ প্রদান করায় অর্তকিত সন্ত্রাসীহামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাধাঁ প্রদানকারী মামুন হোসেন ও তার বড় ভাই সাইদুল আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্যকপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়াপূর্ব পাড়া গ্রামে। 

এ বিষয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বালিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আসাদের বাড়ির সামনে সরকারি  ইটের সলিং রাস্তা থেকে মোটরসাইকেল ওঠানামার সুবিধার্থে ঢালাইয়ের কাজ করছিলো।

 এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ মামুন হোসেন ওই রাস্তার ইট সলিং আটকিয়ে ঢালাই কাজে আপত্তি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ আসাদ এর ছেলে পুলিশ সদস্য কাউসার হোসেন আহত মামুনের মাথায় আঘাত করে এতে মামুন মাটিতে পড়ে যায়। 

এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের অভিযোগ সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় মামুনকে ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। এতে মামুন ডাক চিৎকার করলে তার চিৎকার শুনে বড় ভাই সাইদুল এগিয়ে আসে, এসময় সাইদুরকে মারধর করলে সাইদুল মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় ।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে, মৃত পন্ডিত আলীর ছেলে মোঃ আসাদ (৫১) তার ছেলে মোঃ কাওসার (২৪) মেয়ে মোসাঃ আরজিনা (২১) আসাদ এর স্ত্রী মোসাঃ কহিনুর (৪৫) ও কাজী বিল্লাল এর ছেলে মো: ওসমান (৩০) সাং বালিয়া ধামরাই ঢাকা, কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, অভিযোগ পেয়েছি  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

 

Link copied!