চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানী থেকে ডিবির সহায়তায় তাকে হেফাজতে নেওয়ার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।
রবিবার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। পরে দুপুরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :