জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ভূমিসেবা অ্যাপ ব্যবহার করুন, দ্রুততম সময়ে ভূমিসেবা নিন” ভূমি মন্ত্রণালয়ের এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জের ঘিওরে ভূমিসেবা সপ্তাহ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা -তুল- ইসলাম । এসময় ভূমি সেবা ও ভূমি সপ্তাহ ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ঘিওর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মহসিন খান হিরাসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও ভুমি সেবা নিতে আসা গ্রাহকগণ প্রমুখ।
আপনার মতামত লিখুন :