নওগাঁর নিয়ামতপুর সরকারী ডিগ্রী কলেজের উদ্যোগে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। ১৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও আমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বেনীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ভিপি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, নিয়ামতপুর উপজেলা তথ্য সম্পাদক মতিউর রহমান মতিন ও সদস্য সামাদ সোনার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, হুমায়ন আবেদীন চৌধুরী, মোদাচ্ছের হোসেনসহ অত্র কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
আপনার মতামত লিখুন :