নওগাঁ মান্দায় ভূমিসেবা মেলা ও জনসচেনতামুলক সভা অনুষ্ঠিত

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৭:৩১ পিএম

‎নওগাঁ মান্দায় ভূমিসেবা মেলা ২০২৬ ও জনসচেনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা ২০২৬ শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

এরই ধারাবাহিকতায় (১৯ মে) মঙ্গলবার নওগাঁ মান্দায় উপজেলায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত ভূমি সেবা মেলায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সাব- রেজিস্টার ধীরাজ সাহা, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা উপজেলা যুবদলের সভাপতি জনাব মো :আব্দুল জলিল, মান্দা থানার তদন্ত ওসি আলিফ হোসেন, মান্দা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চল, সাধারন সম্পাদক মাহাবুব আলম সহ বিভিন্ন এলাকা হইতে  আগত ভূমিসেবা গ্রহীতাগণ।

বক্তারা বলেন ভূমি ব্যবস্থাপনায় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, ভোগান্তি লাঘব করা এবং পুরোপুরি প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা। স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও এ ধরনের সহায়তা কেন্দ্র চালু অব্যাহত থাকলে নাগরিকরা সহজেই আবেদন ও সরকারি ফি পরিশোধ করতে পারবেন। এই মেলার মাধ্যমে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া আমাদের লক্ষ। 

 

Link copied!