সোনারগাঁয়ে ব্যবসায়ী জাহের মোল্লার সংবাদ সম্মেলন

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৭:৩৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী জাহের মোল্লা। তার দাবি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির ছবি এডিট করে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে তাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে সোনারগাঁ থানা  প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহের মোল্লা বলেন, ‘আমিনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে আমি। দীর্ঘদিন ধরে বালু ভরাট ব্যবসার সঙ্গে জড়িত আছি। কিন্তু একটি মহল পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির নেতাদের সঙ্গে তার তোলা পুরনো ছবি এডিট করে বিকৃতভাবে উপস্থাপন করছে। এরপর সেই ছবি বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয় এবং রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টা করছে।

‘এই মিথ্যা ও বানোয়াট ছবির মাধ্যমে আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করা হচ্ছে। এলাকায় আমাকে ভুলভাবে উপস্থাপন করে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে,’ বলেন জাহের মোল্লা।

তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নই। আওয়ামী লীগের সময় বিএনপি জামাত অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে তিনটি রাজনৈতিক মামলা করেছিল, যেটা সম্পূর্ণ বানোয়াড ও মিথ্যা। এই মামলা থেকে পাঁচ আগস্ট এর পরে আমি মুক্তি পাই । ৫ আগস্টে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের টেক লাগিয়ে আমার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা করা হয় যা অত্যন্ত দুঃখজনক। আসলে আমি কোন রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নই। আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী আমার মূল উদ্দেশ্য। সোনারগাঁ পৌরসভার কোপা রাসেল নামের একটি ছেলে আমার বালুর ব্যবসার দিনমজুরি কাজের লোক ছিল। সে প্রতিদিন পাঁচশত টাকা করে মজুরির বিনিময়ে বালুর সাইট দেখাশোনা করত, সে কিনা এখন দাবি করছে আমার কাছে ব্যবসায়ী সূত্রে সে মোটা অংকে টাকা পাওনা, যেটা খুবই দুঃখজনক ও বানোয়াট। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব যা সে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে। 

আমার বিরুদ্ধে ছড়ানো এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে জাহের মোল্লা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। তিনি বলেন, ‘যারা এডিট করা ছবি ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিশ্চিন্তে ব্যবসা করতে চাই।’

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

Link copied!