এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৪:২৯ পিএম

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে দেশের শিক্ষাব্যবস্থায় চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য, শিক্ষাক্রম পরিমার্জনের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি।

সিয়াম সরিষা
Link copied!