রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী সরদার

মোঃ মোস্তাকিম রুবেল , মোকামতলা বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৮:৪১ পিএম

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ (০৯ জুন) মঙ্গলবার বাদ যোহর চকপাড়া ওহাবুল উলুম আলিম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাযা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার শত শত মানুষ অংশ নেন।

জানাযা নামাজের পূর্বে পুলিশের একটি টিম মরহুম আব্দুল বারী সরদারকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ (০৯ জুন) মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোকামতলার চকপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল বারি সরদারের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Link copied!