গাজীপুরের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদলীর আদেশ হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে হয়তো অন্য কোথাও যোগদান করবেন। সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম সততার মাধ্যমে তিনি দায়িত্ব পালন করেছেন।ইতোমধ্যে তার বদলীর আদেশ চূড়ান্ত হয়েছে এবং শিগগির নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে তিনি জানিয়েছেন।
দায়িত্বকালীন সময়ে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল শ্রীপুর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন এবং স্থানীয়দের মতে, তিনি সব সময় ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থেকে দায়িত্ব পালন করে,উপজেলা ভূমি অফিসকে ঘোষ-বাণিজ্য মুক্ত ভূমি সেবার নতুন রুপরেখা তৈরি উনার ভূমিকা গুরুত্ব।
শিল্প অধ্যুষিত শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে থেকেও তিনি কখনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করেননি এরকম প্রমাণ নেই। ভূমি সংক্রান্ত প্রতিটি ফাইল তিনি গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে সঠিক মনে হলে তবেই অনুমোদন দিতেন এবং দিয়েছেন।
উনার অধিকতর যাচাই বাছাই কবলে পড়ে অনেকেই নামজারী পেতে দীর্ঘ সময় বা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে।এগুলোকে স্বাভাবিক ভাবে ভূমি সংক্রান্ত ত্রুটির বিশেষ বিবেচনায় রাখতে হয়েছে।
তার সময়কালে শ্রীপুর উপজেলা ভূমি প্রশাসনে তুলনামূলক অনেক স্বচ্ছতা বজায় ছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন। এছাড়া তিনি সাহসিকতার সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শ্রীপুর উপজেলাকে বিভিন্ন অবৈধ ও অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন এবং দায়িত্ব পালনে নৈতিকতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন উপজেলার স্বচ্ছ একজন প্রশাসনিক কর্মকর্তা।ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ তার কাছে এলে সহজেই তিনি সবাইকে যুক্তি দিয়ে স্বচ্ছতার প্রমাণ রাখতেন।
লেখাপড়া শেষ করে জীবনের শুরুতে তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন।এজন্য শ্রীপুর উপজেলা সকল স্তরের সাংবাদিকদের মূল্যায়নে ত্রুটি করতেন না।যার ফলে প্রশাসনিক দায়িত্ব পালনে তার মধ্যে পেশাদারিত্ব ও নৈতিকতার সুন্দর সমন্বয় দেখা গেছে এবং তিনি কর্মক্ষেত্রে ও তার অধীনস্থ কর্মচারীদের সাথে সোহার্দ্যপূর্ণ আচরণে সবার মনে স্থান করে নিয়েছেন।
উনার এ পথচলা নতুন কর্মস্থলের জন্য আরো অনেক দায়িত্ব বেড়ে গেল। দেশের যে কোন প্রশাসনে এমন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার সংখ্যা বাড়লে সুশাসন আরও শক্তিশালী দেশ হবে উন্নয়নে গতিশীল। বিদায়ী এ উপজেলা কর্মকর্তার জীবন হয়ে ওঠে আরো সুন্দর এরকম প্রত্যাশা শ্রীপুর উপজেলা সাধারণ মানুষের।
আপনার মতামত লিখুন :