গাজীপুরের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের বদলির আদেশ চূড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব পালনকালে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়দের মতে, সাইদুল ইসলাম সব সময় ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা ভূমি অফিসকে ঘুষ-বাণিজ্যমুক্ত ভূমি সেবার নতুন রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিল্প অধ্যুষিত শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে থেকেও তিনি কখনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করেননি। ভূমি সংক্রান্ত প্রতিটি ফাইল তিনি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে সঠিক মনে হলে তবেই অনুমোদন দিতেন। তার অধিকতর যাচাই-বাছাইয়ের কারণে অনেকেই নামজারি পেতে দীর্ঘ সময় বা বিভিন্ন বাধার সম্মুখীন হলেও, এগুলোকে ভূমি সংক্রান্ত ত্রুটির স্বাভাবিক বিবেচনা হিসেবে দেখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, তার সময়কালে শ্রীপুর উপজেলা ভূমি প্রশাসনে তুলনামূলক অনেক স্বচ্ছতা বজায় ছিল। এছাড়া তিনি সাহসিকতার সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অবৈধ ও অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালনে নৈতিকতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি উপজেলার একজন স্বচ্ছ প্রশাসনিক কর্মকর্তা হয়ে উঠেছিলেন। ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ তার কাছে এলে তিনি যুক্তি দিয়ে স্বচ্ছতার প্রমাণ রাখতেন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। এ কারণে শ্রীপুর উপজেলার সকল স্তরের সাংবাদিকদের মূল্যায়নে তিনি ত্রুটি করতেন না। প্রশাসনিক দায়িত্ব পালনে তার মধ্যে পেশাদারিত্ব ও নৈতিকতার সুন্দর সমন্বয় দেখা গেছে। তিনি কর্মক্ষেত্রে ও তার অধীনস্থ কর্মচারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে সবার মনে স্থান করে নিয়েছেন।
শ্রীপুর উপজেলার সাধারণ মানুষ বিদায়ী এই কর্মকর্তার জন্য শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তার এ পথচলা নতুন কর্মস্থলের জন্য আরও অনেক দায়িত্ব বাড়াবে। দেশের প্রশাসনে এমন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার সংখ্যা বাড়লে সুশাসন আরও শক্তিশালী হবে এবং দেশ উন্নয়নের গতিশীলতা লাভ করবে।
আপনার মতামত লিখুন :