গৌরনদীতে পিআইবির তিনদিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

মোঃ শামীম মীর , গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৬:১৬ পিএম

বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের দক্ষতা ও মান উন্নয়ের লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক হানিফ সরদার, যুগ্ম সম্পাদক আমিনা আকতার সোমা। শেষে ৩৫ জন প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

Link copied!