মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউরের উঠান বৈঠক, খাল খননের আশ্বাস

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৮:২৭ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ছোট সাদিপুর গ্রামের জনসাধারণকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জাহের মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এই বৈঠক হয়। মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আবু জাহের এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, “আমি আপনাদেরই এলাকার সন্তান। সুখে-দুঃখে আপনাদের পাশে পাবেন। আমি হাবিবপুর গ্রামের বাসিন্দা হলেও মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চেয়ারম্যান হতে চাই। এই ইউনিয়নকে আমি একটি দৃষ্টান্তমূলক ইউনিয়ন গড়ে তুলতে চাই। সকলে মিলেমিশে থাকতে চাই, সকলের ভালোবাসায় সিক্ত হতে চাই।”

স্থানীয়দের পক্ষ থেকে পাশের খাল খন ও পরিষ্কারের দাবি উঠলে তিনি বলেন, “আমি চেয়ারম্যান হই বা না হই, আমার দল আছে। তাদের সহযোগিতায় আমি খাল খন করব ইনশাআল্লাহ।”

উঠান বৈঠকে স্থানীয়রা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।

Link copied!