হবিগঞ্জের চুনারুঘাটে অভিনব কায়দায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
আটককৃত মাদক কারবারী মোঃ আরিফ মিয়া (২৮) ময়মনসিংহ জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ -৫৫, বিজিবির একটি বিশেষ দল উপজেলার আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ওই মাদক কারবারীকে আটক করে।
পরে জব্দকৃত গাঁজা ও আটককৃত আরিফকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :