সংগ্রাম থেকে সাফল্য: সিলেটের জয় আজ ঢাকার হাইব্রিড মাস্টার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৬:০৪ পিএম

জীবনের পথে সাফল্য কখনো সহজে ধরা দেয় না। প্রতিকূলতা, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করেই এগিয়ে যেতে হয়। এমনই এক সংগ্রামী মানুষের নাম জয় সূত্রধর। সিলেটের ওসমানীনগর উপজেলার লামাগাবুর টিকি এলাকার সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া জয় আজ ঢাকায় পরিচিত মুখ একজন দক্ষ প্রাইভেট কার স্পেশালিস্ট ও হাইব্রিড ইঞ্জিন বিশেষজ্ঞ হিসেবে।

ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ জয় সূত্রধর (৩০) ছোটবেলা থেকেই বুঝেছিলেন, জীবনকে বদলাতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। পরিবারকে স্বচ্ছলতার পথে এগিয়ে নিতে তিনি ২০১২ সালে রাজধানী ঢাকায় পাড়ি জমান। শুরুতে খিলক্ষেত এলাকায় একটি মোটর ওয়ার্কশপে কাজ শেখার মাধ্যমে তার কর্মজীবনের যাত্রা শুরু হয়।

পরে ঢাকার বারিধারার জে ব্লকে অবস্থিত বিভিন্ন স্বনামধন্য অটোমোবাইল প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করে তিনি গাড়ির যান্ত্রিক বিষয়ে গভীর দক্ষতা অর্জন করেন। বিশেষ করে হাইব্রিড ও নন-হাইব্রিড প্রাইভেট কারের ইঞ্জিন, ডায়াগনস্টিক ও রক্ষণাবেক্ষণ কাজে তার পারদর্শিতা তাকে আলাদা পরিচিতি এনে দেয়। এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি নিজেকে একজন দক্ষ ‘হাইব্রিড মাস্টার’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে রাজধানীর শাহজাদপুরে ভাড়া বাসায় বসবাসকারী জয় সূত্রধর নিজের শ্রম ও মেধাকে পুঁজি করে এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে। এই তরুণ প্রতিমাসে নিজের প্রয়োজনীয় খরচ মিটিয়ে পরিবারের জন্য নিয়মিত অর্থ পাঠান। পরিবারের দায়িত্ব, পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছুই তিনি সামলাচ্ছেন দৃঢ় মনোবল নিয়ে।

বর্তমানে ঢাকার বারিধারার জে ব্লকে ১৮ নাম্বার রোডের অটো স্কেন সেন্টারে হেড ডিপার্টমেন্ট কর্মকর্তা যার মালিক মাঈন মিয়া।(মোবাইল নাম্বার ০১৭২৩৫৬৬২২০ ও ০১৬৭০২০৪৯২৯) সহকর্মীদের ভাষায়, জয় শুধু একজন দক্ষ মেকানিক নন; তিনি একজন দায়িত্বশীল ও সৎ কর্মী। কোনো গাড়ির সমস্যা শনাক্ত করা থেকে শুরু করে মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রতিটি কাজ অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন। ফলে অনেক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।

জয়ের স্বপ্নও সাধারণ নয়। ভবিষ্যতে ঢাকায় একটি আধুনিক ও মানসম্মত গাড়ি সার্ভিস ওয়ার্কশপ প্রতিষ্ঠা করতে চান তিনি। যেখানে স্বল্প খরচে গ্রাহকরা পাবেন বিশ্বস্ত ও মানসম্পন্ন সেবা। তার বিশ্বাস, মানুষের আস্থা অর্জনই ব্যবসার সবচেয়ে বড় পুঁজি।

জয় সূত্রধরের জীবনগল্প আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণার প্রতীক। সীমিত সুযোগ, পারিবারিক দায়িত্ব এবং নানা প্রতিকূলতার মধ্যেও যে সততা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করা যায়, তার উজ্জ্বল উদাহরণ তিনি।

একজন সাধারণ গ্রামের ছেলে থেকে রাজধানীর দক্ষ হাইব্রিড গাড়ি বিশেষজ্ঞ হয়ে ওঠার এই যাত্রা প্রমাণ করে—স্বপ্ন যদি থাকে দৃঢ়, আর পরিশ্রম যদি হয় অবিরাম, তবে সাফল্য একদিন ধরা দিতেই বাধ্য।

Link copied!