শ্রীপুর উপজেলা নতুন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাহিদ নিয়াজ শিশির

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০১:২৯ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলা নতুন (ভূমি)কর্মকর্তা নাহিদ নিয়াজ শিশির। তিনি মোঃ সাইদুল ইসলাম সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীপুরের স্থলাভিষিক্ত হবেন।

জনাব সাইদুল ইসলাম ০১/০৯/২০২৫ ইং তারিখে শ্রীপুর সহকারী কমিশনার(ভূমি)হিসাবে যোগদান করেন। তিনি সরকারী নিয়ম বদলি পদায়ন প্রজ্ঞাপনে ভূমি কমিশনার কার্যালয়  (রাজস্ব)যোগদান করবেন। জনাব ফয়সাল আল নূর সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) ০২/০৬/২০২৬ তারিখে সাক্ষর প্রজ্ঞাপনে শ্রীপুর উপজেলা নতুন সহকারী কমিশনার (ভূমি) কে যোগদানের আদেশ দেওয়া হয়।

জনাব নাহিদ নিয়াজ শিশির মাদারীপুর জেলা রাজৈর উপজেলা ভূমি-সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। উনার নিজ বাড়ি ঝালকাঠি জেলা ৪০তম বিসিএস এ প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন। ২১শে জুন সদ্য বদলী হওয়া সাইদুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দিয়ে,  নাহিদ নিয়াজ শিশির সহকারী কমিশনার(ভূমি) শ্রীপুর উপজেলা দায়িত্ব গ্রহন করবেন।

Link copied!