প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৫:০৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে দুই দেশের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, সফরকালে মোট ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সই হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

আগামী ২২ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে যাবেন বলে জানা গেছে।

Link copied!