ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে যোগ দিতে সুইজারল্যান্ডে শাহবাজ-মুনির

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৯:৩৯ এএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির সুইজারল্যান্ডের বার্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় কাতারেরও অংশগ্রহণের কথা রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত সমঝোতার বাস্তবায়নে পাকিস্তান তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং এ প্রক্রিয়ার অগ্রগতিতে ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই পাকিস্তানের এই সফরকে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Link copied!