কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে গাছায় যুবদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৯:০২ পিএম

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ডবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ প্রতিহত করার লক্ষ্যে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি নেতৃত্বদেন ছাত্রদলের গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান।

এসময় সভায় বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আহম্মেদ রিপণ ও ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন। সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও গাছা থানা যুবদলের সদস্য সচিব আশরাফুর রহমান জুয়েল তাজ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সোলাইমান সরকার।

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তারা নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Advertisement

Link copied!