"পৃথিবীর সব কিছুই তার সময়ের জন্য অপেক্ষা করে" — রুমির এই বাণীটি শুধু একটি কবিতার পঙক্তি নয়, এটি মানবজীবনের এক গভীরতম সত্যের প্রতিধ্বনি। আমরা বাস
করি এমন এক যুগে যেখানে সবকিছু দ্রুততম হতে চায় — ইন্টারনেটের গতিতে সাফল্য, মুহূর্তের মধ্যে ¯স্বীকৃতি, তাৎক্ষণিক ফল। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান অর্জনগুলো — প্রজ্ঞা, পরিপক্কতা, গভীর প্রেম, স্থায়ী সাফল্য — এগুলো কোনোটিই তাড়াহুড়োয় আসে না| এগুলো আসে সময়ের মাটিতে শিকড় গেড়ে, ধর্যের জলে সিক্ত হয়ে। রুমি, ফেরদৌসির শাহনামা এবং পবিত্র কোরআন — তিনটি ভিন্ন যুগের তিনটি মহাগ্রন্থ — একই সত্যকে ভিন্ন ভাষায় ঘোষণা করে: ধৈর্যের শুধু অপেক্ষা নয়, ˆধৈর্য হলো এক সক্রিয় বিশ্বাস, এক বাস্তববাদী জীবনদর্শন।
রুমির মাসনাভি: ধৈর্য মানে দূরদৃষ্টি
ত্রয়োদশ শতাব্দীর সুফি মহাকবি জালালউদ্দিন রুমি তাঁর মাসনাভিতে ˆধর্যের যে সংজ্ঞা দিয়েছেন, তা আজকের মানুষের জন্য চিন্তার এক নতুন দিগন্ত খুলে দেয়। তিনি বলেন: "ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়। ˆধৈর্য মানে দূরদৃষ্টি — কাঁটা দেখে গোলাপ দেখতে পাওয়া, রাত দেখে দিন দেখতে পাওয়া। প্রেমিকরা ˆধর্যশীল, কারণ তারা জানে চাঁদের পূর্ণ হতে সময় লাগে। " এই বাণীতে রুমি ˆধর্যকে একটি প্যাসিভ অবস্থা থেকে তুলে এনে একটি সক্রিয় আধ্যাত্মিক দক্ষতায় রূপান্তরিত করেছেন।
রুমির মাসনাভিতে আরও আছে: "সৃষ্টিকর্তার প্রেমিকরা কখনো ˆধর্যহারা হয় না, কারণ তারা জানে অর্ধচন্দ্র থেকে পূর্ণচন্দ্র হতে সময়ের প্রয়োজন।" এখানে চাঁদের রূপক অত্যন্ত গভীর। আমরা যখন কোনো ¯স্বপ্নের একেবারে সূচনায় থাকি, তখন সেটি অর্ধচন্দ্রের মতো অসম্পূর্ণ মনে হয়। কিন্তু ˆধর্যশীল মানুষ জানেন যে প্রকৃতির নিয়মেই পূর্ণতা আসবে। রাতের আকাশে চাঁদকে জোর করে পূর্ণ করা যায় না — তেমনই জীবনের সত্যিকারের অর্জনগুলোকেও তাড়াহুড়ো করে পাওয়া যায় না। রুমির সুফি দৃষ্টিভঙ্গিতে, এই অপেক্ষাই হলো প্রেমের সবচেয়ে গোপন সৌরভ আশা।
রুমি আরও বলেছেন: "যখন তুমি আত্মা থেকে কাজ করো, তখন তোমার মধ্যে একটি নদী বয়ে যায় — আনন্দ।" এই আনন্দ তাৎক্ষণিক ফলের অপেক্ষায় থাকে না| সে আনন্দ আসে প্রক্রিয়ার মধ্যে থেকে — ˆধর্যের সাথে কাজ করার মধ্যে থেকে। মাসনাভির গভীরে যে দার্শনিক সুর বাজে তা হলো: যা ফল দেয় তার আগে মাটির নিচে দীর্ঘ প্রস্তুতি থাকে, যা চোখে দেখা যায় না কিন্তু অঙ্গীকার করা যায় না|
শাহনামা: মহত্ত্বের পরিপক্কতা সময় চায়
দশম শতাব্দীর মহাকবি ফেরদৌসি তাঁর শাহনামায় — পারস্যের রাজাদের মহাকাব্যে — বারবার দেখিয়েছেন যে তাড়াহুড়ো করা বীরদের পতন ডেকে আনে, আর যারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তারাই ইতিহাসে অমর হন। ফেরদৌসির একটি বিখ্যাত উপদেশ: "তুমি এখনো তরুণ| এত উঁচুতে উঠতে চেও না। তোমার কথা মেপে বলো।" রাজা লোহরাসপ যখন পুত্র গুশতাসপকে এই কথা বলেন, তখন এটি কেবল রাজনীতির পরামর্শ নয় — এটি জীবনের গভীর সত্য: সত্যিকারের মহত্ত্ব ˆতরি হয় সময়ের পরিপক্কতায়, তাড়াহুড়োয় নয়।
শাহনামায় ফেরদৌসি আরও বলেন: "যে ˆধৈর্যশীল সে অন্ধকার রাতের পরে সূর্য দেখে।" কাব্যিক এই বাণীটি বাস্তবজীবনের এক অটল সত্যকে ধারণ করে| শাহনামার বীররা — রোস্তম, সোহরাব, সিয়াভাশ — তাদের জীবন আমাদের শেখায় যে ভাগ্য নিজের গতিতে চলে, কিন্তু যে মানুষ প্রস্তুত থাকে সে সুযোগ ধরতে পারে। ফেরদৌসি নিজেই এই দর্শনের জীবন্ত প্রমাণ — তিনি ত্রিশ বছর ধরে শাহনামা রচনা করেছেন, প্রতিটি পঙক্তিতে ঢেলে দিয়েছেন তাঁর অস্তিত্বের সারমর্ম। তিনি নিজেই বলেছেন: "আমি এই ত্রিশ বছরের কষ্টে ফারসি জাতিকে পুনরুজ্জীবিত করেছি।" এই নিষ্ঠা ও দীর্ঘ পরিশ্রম ছাড়া কোনো মহৎ সৃষ্টি সম্ভব নয়।
শাহনামা আরও স্মরণ করিয়ে দেয়: "ভাগ্য সব জয় করে, পুত্র। শক্তি বা কৌশল কোনোটিই তা প্রতিহত করতে পারে না।" এই কথাটিকে নিষ্ক্রিয়তায় অনুমোদন হিসেবে পড়া ভুল হবে — বরং এটি এক গভীর প্রজ্ঞার কথা: কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, আর সেই ¯স্বীকৃতিই মানুষকে সত্যিকারের শক্তি দেয়। যে মানুষ এটি বোঝেন, তিনি বৃথা উদ্বেগে শক্তি নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দেন। এই বিনয় ও প্রজ্ঞাই ˆধর্যের মূল ভিত্তি। তাই এখনোও শাহনামা ইরানের বিদ্যাপীঠে পাঠ্যক্রমের অংশ।
কোরআন: সবর — অসীম পুরস্কারের চাবিকাঠি
পবিত্র কোরআনে 'সবর' বা ˆধৈর্যের কথা নব্বইটিরও বেশি স্থানে এসেছে — যা ইসলামি দৃষ্টিভঙ্গিতে এই গুণটির অসাধারণ গুরুত্বের প্রমাণ| সুরা বাকারার ১৫৩ ন¤^র আয়াতে আল্লাহ বলেন: "হে মুমিনগণ, ˆধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও| নিশ্চয়ই আল্লাহ ˆধর্যশীলদের সাথে আছেন।" এখানে 'মা'আ' শব্দটি — যার অর্থ সাথে থাকা, পাশে থাকা — অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ˆধর্যশীল মানুষ একা নয়; ¯স্বয়ং আল্লাহর সান্নিধ্য তার সাথী।
সুরা বাকারার ১৫৫-১৫৭ আয়াতে আল্লাহ মানুষকে আগেই জানিয়ে দেন: ভয়, ক্ষুধা, ধন-সম্পদের ক্ষতি, প্রিয়জনের মৃত্যু — এই পরীক্ষাগুলো অবশ্যই আসবে। কিন্তু যারা সেই মুহূর্তে বলে, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" — তাদের জন্য রয়েছে আল্লাহর রহমত ও সুসংবাদ। এই আয়াতগুলো আমাদের শেখায় যে জীবনের কষ্টকে দেখতে হবে পরীক্ষা হিসেবে, শাস্তি হিসেবে নয় — এবং সেই দৃষ্টিভঙ্গিই ˆধর্যকে সম্ভব করে তোলে।
সুরা জুমারের ১০ নম্বরের আয়াতে আল্লাহ ঘোষণা করেন: "নিশ্চয়ই ˆধৈর্যশীলদের তাদের পুরস্কার বিনা হিসাবে পূর্ণভাবে দেওয়া হবে।" ইসলামি পণ্ডিতরা বলেন, কোরআনে প্রতিটি নেক আমলের পুরস্কার নির্দিষ্ট সংখ্যায় উল্লেখ করা হয়েছে — কিন্তু ˆধর্যের পুরস্কার সংখ্যার বাইরে, হিসাবের বাইরে, অসীম। এই প্রতিশ্রুতি মানুষকে সবচেয়ে কঠিন মুহূর্তেও টিকে থাকার শক্তি দেয়। সুরা ইউসুফে বারবার ˆধর্যের সৌন্দর্যের কথা বলা হয়েছে — "ফাসবরুন জামিলুন" — "সুন্দর ˆধৈর্য " — কারণ হজরত ইউসুফ (আ.)-এর জীবন ছিল এই সত্যের জীবন্ত প্রমাণ যে সবচেয়ে গভীর কূপ থেকেও সিংহাসনে যাওয়া সম্ভব, যদি ˆধৈর্য থাকে।
তিন গ্রন্থের একটি কণ্ঠ: বাস্তব জীবনের পাঠ
রুমি, ফেরদৌসি এবং কোরআন — তিনটি ভিন্ন প্রেক্ষাপট থেকে এসেছেন, কিন্তু তারা একটি কণ্ঠে কথা বলেন। প্রকৃতির দিকে তাকালে বোঝা যায় কেন। একটি গোলাপের কুঁড়ি সূর্যের প্রথম স্পর্শে ফোটে না — রাতের শিশিরে সিক্ত হয়ে, মাটির নিচে শিকড় ছড়িয়ে, ধীরে ধীরে সে তার সৌরভের ভার বইতে শেখে। তাড়াহুড়ো করলে পাপড়ি ছিঁড়ে যেত, সৌরভ থাকত অধরা। এটিই প্রকৃতির সবচেয়ে বাস্তব সত্য — এবং এটিই মানবজীবনের সত্য।
আমাদের আধুনিক জীবনে ˆধর্য কঠিন হয়ে পড়েছে কারণ তুলনা অনেক সহজ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে আমরা ভুলে যাই যে প্রতিটি আত্মার নিজ¯স্ব ঋতুচক্র আছে। রুমি বলেছিলেন: "তোমার নিজের মিথ খুলে দাও" — অন্যের গল্পে নিজেকে খুঁজো না। শাহনামার বীররা শিখিয়েছেন যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপই শ্রেষ্ঠত্ব আনে — না অতি আগে, না অতি পরে। আর কোরআন শিখিয়েছে যে ˆধৈর্যের পুরস্কার কেবল পার্থিব সাফল্যে নয়, তা অনন্তকালের সম্পদ।
বাস্তব জীবনে ˆধর্যের অর্থ হলো: প্রতিদিন নিজের ভূমিকে উর্বর রাখা, বীজ বোনার সততা অটুট রাখা এবং সময় নামের অদৃশ্য মালির উপর ভরসা রাখা। একজন কৃষক বীজ বুনে রোদ-জল-মাটির রসায়নের কাছে নিঃশব্দে সমর্পণ করেন। সে বিশ্বাস রাখে যে অঙ্কুরোদগমের মন্ত্র প্রকৃতির হৃদয়ে গাঁথা। এই বিশ্বাসই ˆধৈর্যের ভিত। কর্ম মানুষের দায়িত্ব, কিন্তু ফলের পূর্ণ মালিকানা কখনো এককের হাতে ছিল না — এই উপলব্ধিই জীবনকে হালকা করে, শান্ত করে।
প্রতীক্ষার গোপন সৌরভ
রুমির সেই বাণী দিয়ে শুরু হয়েছিল এই আলোচনা — "পৃথিবীর সব কিছুই তার সময়ের জন্য অপেক্ষা করে।" এটি বিষণ্ন নিয়তিবাদ নয়। এটি এক বিপুল সম্ভাবনার কথা। কারণ যদি সব কিছু তার সময়ের জন্য অপেক্ষা করে, তাহলে আমাদের স্বপ্ন, আমাদের প্রার্থিত সব কিছু — তাও ভেতরে প্রস্তুত হতে থাকে। শুধু দরকার বিশ্বাস রাখার, যত্ন করে চলার, এবং অপেক্ষার প্রতিটি মুহূর্তকে ভালোবাসার।
শাহনামা শিখিয়েছে যে মহত্ত্ব ˆতরি হয় দীর্ঘ পরিশ্রমে, সঠিক সময়ের প্রজ্ঞায়। কোরআন শিখিয়েছে যে ˆধৈর্যশীলদের পাশে স্বয়ং আল্লাহ আছেন এবং তাদের পুরস্কার অসীম — বিনা হিসাবে। আর রুমি শিখিয়েছেন যে ˆধৈর্যের সবচেয়ে গোপন সৌরভ হলো আশা — যে আশা কাঁটার মধ্যে গোলাপ দেখে, রাতের মধ্যে ভোর দেখে।
এই তিনটি মিলে যে জীবনদর্শন ˆতরি হয় তা কেবল আধ্যাত্মিক নয়, সম্পূর্ণ বাস্তবধর্মীও — কারণ জীবনের সত্যিকারের সৌন্দর্য কখনো তাড়াহুড়োয় পাওয়া যায় না, পাওয়া যায় শুধু সেই ˆধর্যশীল হৃদয়ে যে প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে জানে।
(লেখক-জননিরাপত্তা বিশ্লেষক ও অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ অব:)
আপনার মতামত লিখুন :