গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল কবির ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিল খানম-সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও সিটি প্রশাসক সমন্বিতভাবে কাজ করে নগরবাসীর জন্য আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি বজায় রাখা এবং সেবার মান আরও বাড়াতে প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারাও নাগরিকদের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :