গাজীপুর সদর মেট্রো থানার বিশেষ অভিযানে আটক ২৬

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৭:৩২ পিএম

গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করেছে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ।

সদর থানা পুলিশ জানায়, সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, "নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সন্ত্রাস, মাদক ও সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

Advertisement

Link copied!