ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রী গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।  এ ঘটনায় স্থানীয় জনতা ওই নারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।  গুরুতর আহত অবস্থায় ওই স্বামীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে( ২৯ জুন) ভাঙ্গা উপজেলার পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হানিফ শেখ (২২) পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। তার বাড়ি ভাঙ্গা উপজেলার মানিকদি ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রফিক শেখ এর পুত্র।  অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২০)। তার বাড়ি উপজেলার হামেরদী ইউনিয়নের মহেশ্বরী পানাডুবি গ্রামের নুরুল ইসলাম সরদারের কন্যা। তারা স্বামী-স্ত্রী হোগলাডাঙ্গী সদরদীতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র (ব্লেট) দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে স্ত্রী। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর অভিযুক্ত সুমাইয়া আক্তারকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।  এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৯৯৯ সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থল থেকে ওই মহিলাকে আটক করেছি।   এ ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

Link copied!