নিয়ামতপুরে আমন আবাদ বৃদ্ধিতে ৫ হাজার ১০২ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৩:২৫ পিএম

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার ১০২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মণ্ডল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাফিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫ হাজার ১০২ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!