ধামরাইয়ে অসহায়দের মাঝে চাল বিতরণ

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বেলিশ্বর মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাছেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জয়নাল আবেদীন, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজীমুদ্দীন, সুতিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক ঠান্ডু, বিএনপি নেতা শরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে উপস্থিত অতিথিদের তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Advertisement

Link copied!