নিরাপদ সড়ক চাই, গাজীপুর জেলা কমিটির সভাপতি লোকমান, সাধারণ সম্পাদক মকবুল

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৭:৩৪ পিএম

গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত দুই বছর মেয়াদি এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ডা. মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন কাজী মো. মকবুল হোসেন।

৫ জন উপদেষ্টা ও ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ২৫ জুন ২০২৬ থেকে ২৬ জুন ২০২৮ মেয়াদের জন্য।  উপদেষ্টা হিসেবে রয়েছেন লায়ন মো. গনি মিয়া বাবুল, আলহাজ্ব মো. আব্দুল জলিল, অ্যাডভোকেট দেওয়ান মো. আবুল কাশেম, আলহাজ্ব অ্যাডভোকেট মো. আতাউর রহমান আকাশ এবং কবি আবু নাসির খান তপন।

নতুন কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।  এছাড়া ২০ জন কার্যকরী সদস্যকে অন্তর্ভুক্ত করে জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।নবনির্বাচিত সভাপতি ডা. মো. লোকমান হোসেন বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা ও সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

সাধারণ সম্পাদক কাজী মো. মকবুল হোসেন বলেন, গাজীপুরে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সচেতনতামূলক কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Advertisement

Link copied!