মনোহরদী উপজেলার প্রাণকেন্দ্র চন্দনবাড়ি ইউনিয়ন। এই ইউনিয়ন বহু গুণীজনের জন্মস্থান। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং মনোহরদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আমিনুর রহমান সরকার দোলন – উভয়েরই জন্ম এই ইউনিয়নে। ফলস্বরূপ, সাধারণ মানুষের কাছে এই ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন পূরণের পথে আসে নানা প্রতিবন্ধকতা। যারা এই প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যেতে পারেন, তারাই সফল হন। আজ তেমনই একজন সফল সমাজসেবক রমজান হোসেন তালুকদারকে নিয়ে কথা বলা হবে, যিনি বহু বাধা পেরিয়ে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন।
মনোহরদী উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব রমজান হোসেন তালুকদার, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা ও প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকার উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের "সবার আগে বাংলাদেশ" স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চন্দনবাড়ি ইউনিয়নে তিনি সর্বত্র সম্মানিত। তাঁর অভিজ্ঞতা রয়েছে। তাঁর সফলতার পেছনে রয়েছে এক অনুপ্রেরণামূলক গল্প, যা অনেকটাই রূপকথার মতো। এই গল্পের অনুপ্রেরণা হলেন তাঁর প্রয়াত চাচা, চন্দনবাড়ি ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম তালুকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম নুরুল ইসলাম তালুকদার ৯০ এর দশকে চন্দনবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছিল। রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসায় অনুদান, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছিলেন।
জনাব রমজান হোসেন তালুকদার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়। তিনি বিগত জাতীয় নির্বাচনে ধানের শীষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। চন্দনবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষ ও ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা রমজান হোসেন তালুকদারকে একজন ভালো ও কর্মঠ মানুষ হিসেবে দেখেন। তাঁর দুঃখ-দুর্দশায় তাঁকে সহজেই কাছে পাওয়া যায়। ইতিমধ্যেই তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজসেবক এবং উদীয়মান নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোটবেলা থেকেই তিনি একজন সহজ-সরল, সৎ মনের অধিকারী, দানশীল ও মেধাবী মানুষ।
আগামী দিনে চন্দনবাড়ি ইউনিয়নে রমজান হোসেন তালুকদার সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে চন্দনবাড়ি ইউনিয়নকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসী সহ সকলের।
আপনার মতামত লিখুন :