খন্দকার সেলিম রেজা :নরসিংদীর রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বুধবার ৮ জুলাই পুলিশ সুপার রায়পুরা থানায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ।
এ সময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার কে সালামী প্রদান করেন। সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার রায়পুরা থানার বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন দাপ্তরিক রেজিস্ট্রারপত্র পর্যালোচনাসহ মালখানা,হাজত
খানা,অস্ত্রাগার ও ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,মাদক ও অস্ত্র উদ্ধার,ওয়ারেন্ট তামিল,দাপ্তরিক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করা এবং সাধারণ ডায়েরি ও মামলার ক্ষেত্রে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :