প্রাথমিক শিক্ষকরাই জাতির নেতা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ইলিয়াস কাশেম , সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৪:২৮ পিএম

সখীপুর, টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী নেতা, শিক্ষক মানেই জাতির নেতা। আজ সোমবার সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলমের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর আবুল হাসেম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবীর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Link copied!