বৃষ্টির পানিতে নাকাল মিরপুর: পরিস্থিতি দেখতে সরেজমিনে ডিএনসিসি প্রশাসক

খাইরুল ইসলাম আল আমিন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০৭:২৯ পিএম

বৃষ্টির পানিতে নাকাল মিরপুর: পরিস্থিতি দেখতে সরেজমিনে ডিএনসিসি প্রশাসক

টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর মিরপুরের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির পানিতে নাকাল মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা পানি ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর এই জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি সরাসরি মাঠে নামেন। পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্তদের দ্রুততম সময়ের মধ্যে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশনা দেন। এ সময় তিনি পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং ড্রেন সচল রাখতে আশপাশের দোকানদার ও পথচারীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

মেট্রোরেল এলাকা পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১২ নম্বরের ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাঁচাবাজারের যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা ও চরম অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বাজার কমিটিকে সতর্ক করার পাশাপাশি অবিলম্বে নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!