চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি , এমপি হাসনাত আব্দুল্লাহর

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৫০ পিএম

চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি , এমপি হাসনাত আব্দুল্লাহর

ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত বলেন, এই মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত সহ পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, ২০০ টাকা ইনকাম হলে ৫০ টাকা বিএনপির যুবদল ছাত্রদলকে দিতে হয়, এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। এছাড়াও তিনি বলেন, বাপ হলো এমপি, ছেলে করে চাঁদাবাজি, থানায় দেয় মুচলেকা, সোনারগাঁয়ের আনাচে-কানাচে মেল ফ্যাক্টরিতে চাঁদাবাজি হচ্ছে, ব্যবসায়ীরা অতিষ্ঠ, এই চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। সারা বাংলাদেশে যখন গ্যাস সংকট তখন রাজনীতির ছত্রছায়ায় সোনারগাঁয়ে চুনা কারখানার রমরমা ব্যবসা। এগুলো বন্ধ করতে হবে। জুলাই যখন হবে তখন পালানোর জায়গা কেউ খুঁজে পাবে না।

এছাড়াও তিনি শিক্ষা মন্ত্রী কে নিয়ে মন্তব্য করেন, “ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই শিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই লন্ডন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রীমন্ত্রী হয়েছেন। সুতরাং, শিক্ষার্থীদের সঙ্গে স্ট্যান্ডবাজি করবেন না।”

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এনসিপি আয়োজিত জুলাই পথযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।হাসনাত বলেন, “আমরা আমাদের জায়গা থেকে হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম, কেবল হাসিনার পরিবর্তন চাইনি। এই বিএনপি সরকার এসে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংবিধান সংস্কার কমিটি নাকি সংবিধানে নেই। এটা যদি সংবিধানে না থেকে থাকে তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা বিভাগের প্রধান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুলাহ আল আমীন, জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, সাকিল সাইফুল্লাহ, জাহিদুল হক বাঁধনসহ দলীয় নেতাকর্মীরা।

 

সিয়াম সরিষা
Link copied!