উন্নয়নের যাদুকরদের বলছি জনতার কাউন্সিলর মো: শাহিনুর আলম

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৬:৫৭ পিএম

উন্নয়নের যাদুকরদের বলছি জনতার কাউন্সিলর মো: শাহিনুর আলম

ফাইল ফটো

বর্ষাকাল- আষাঢ় শ্রাবণের অঝোর লাগাতার রাতদিনের বৃষ্টির রিমঝিম শব্দে গান শুনব, না ড্রেনের ময়লা মিশ্রিত রাস্তার উপরের অথৈ জলে নৌকা চালাব, না সারাদেশের অনেকের মতো ঘরের ময়লা পানি বালতি দিয়ে সরাবো ভেবে পাচ্ছিলাম না। সিদ্ধান্তহীনতার দোলনায় দুলে হঠাৎ ছোট কালের একটা কবিতার কোনো একটা অংশ মনে পড়লো । বাহ বাহ বেশ, ভোলা ভাতা হাবা খেলিতেছে তো বেশ।

এই কারণে মনে পড়লো যে দেখলাম ভয়াবহ জনদুর্ভোগ থেকে মানুষকে রক্ষার জন্য বেশ কয়জন বিশিষ্টজন বৃষ্টিতে ভিজে ম্যানহলের ঢাকনা খুলে পানি প্রবাহের জন্য ময়লা আবর্জনা তুলছেন । আর আমার দেশের উন্নয়নের দীর্ঘদিনের যাদুকরেরা অফিস বা বাসাবাড়ির সুসজ্জিত রুমে আরাম আয়েশে বসে হয়তো রুনা লায়লার সেই জনপ্রিয় গান শুনছেন অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে………..।

 

চলবে-----(১ম)

সিয়াম সরিষা
Link copied!