প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তির মামলার আসামি এবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:৪০ এএম

প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তির মামলার আসামি এবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ

ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও গতকাল বরিশালে যাওয়ার পথে ভাঙ্গায়  প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং এমন একটি ছবি তিনিই নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এমন অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী বিএনপির নেতা  সাইদুর রহমান মিঠু সিকদার। 

বিএনপি নেতা সাইদুর রহমান সিকদার মিঠু জানিয়েছেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আইনে দায়ের করা মামলা নং-৮২/২০২৪-এ সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রধান আসামি এবং শহিদুল ইসলাম একই মামলার ৭৫ নম্বর আসামি। মামলায় মোট ৮৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী বিএনপি নেতা সাইদুর রহমান সিকদার মিঠু অভিযোগ করেন, শহিদুল ইসলাম প্রকাশ্যে চলাফেরা করলেও ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। তার ভাষ্য, একজন মামলার আসামি হয়েও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

মাগুরা হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মহাসিন ফকির জানান, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় তিনটি মামলা থাকার পরও   ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় তদবির, ভুয়া মামলা ও আমার নামে সাজানো অভিযোগের মাধ্যমে  হয়রানি করছেন। 

অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী, ২২ জুলাই ২০১৭ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামালীগ ইসলামী সংগঠনের ব্যানারে বিএনপির বিরুদ্ধে অনুষ্ঠিত একটি মানববন্ধনে মোঃ শহিদুল ইসলাম নেতৃত্ব দেন । ওই মানববন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারকে নিয়ে অশ্লীল মানহানিকর  বক্তব্য দেওয়া হয়েছিল বলে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র  উল্লেখ করা হয়েছে। 

অভিযোগকারীদের দাবি, পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে জাতীয় প্রেসক্লাবের ওই মানববন্ধনে আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলামের সরাসরি উপস্থিতি শনাক্ত করা হয়। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। 

এ ছাড়া অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যকারী মোঃ শহিদুল ইসলাম নিজেকে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক পরিচয় দিয়ে সচিবালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রভাব খাটিয়ে তদবির করছেন। এঘটনায় গতকাল শাহবাগ থানায় মোঃ শহিদুল ইসলামসহ ১৫৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা করেছেন বিএনপি নেতা গাজী আবদুল হক। 

ময়মনসিংহে  এ-সংক্রান্ত মামলা নং-৭৫৪/২০২৫-এর তদন্ত প্রতিবেদন ৫ মার্চ ২০২৬ তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছে ময়মনসিংহের পিবিআই। 

ময়মনসিংহ জেলা ছাত্রদলের নেতা আজিজুল হক বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যিনি আপত্তিকর বক্তব্য দিয়েছেন , তাঁর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের নামে মামলার তালিকা 

২০২১ সালের ২৪ জুন ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির ৩৮৫ ধারায় প্রথম মামলাটি (এফআইআর নং-৩৪/২২৪) দায়ের করা হয়। ৮ জুলাই তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট (নং-১৯৮) দাখিল করা হয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন।

দ্বিতীয় মামলা

২০২১ সালের ২৬ জুন একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২)/২৯(১)/৩১(২)/৩৫ ধারায় দ্বিতীয় মামলাটি (এফআইআর নং-৩৫/২২৫) দায়ের করা হয়। ৯ জুলাই তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়। 

বিভিন্ন জেলায় মামলা ও অভিযোগ

অভিযোগকারীদের দাবি, ভাঙ্গার বাইরেও দেশের বিভিন্ন এলাকায় দায়ের হওয়া একাধিক মামলা ও অভিযোগে মো. শহিদুল ইসলামের নাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো

ময়মনসিংহ: মামলা নং-৩৪৯/২৬ ও ৭৫৪/২৫,গাজীপুর: মামলা নং-৪৫৫/২৬, জামালপুর: মামলা নং-৩৪৪/২৬, ঢাকা মহানগর (ডিএমপি): চাঁদাবাজি মামলা নং-৭(৭)/২০২৬, চট্টগ্রাম: সাইবার মামলা নং-২০৭, কক্সবাজার আদালত: মামলা নং-৩২২/২৬, নরসিংদী আদালত: প্রতারণা মামলা নং-২৪৫/২৬। 

অভিযোগকারীদের দাবি, এসব মামলার মধ্যে কয়েকটির তদন্ত বর্তমানে পিবিআইসহ সংশ্লিষ্ট থানা পুলিশ।

সিয়াম সরিষা
Link copied!