ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সভাপতি ও কসবা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সামদানি, কসবা উপজেলা বিএনপির মোঃ ইকলিল আযম ও মোঃ ইলিয়াস, পৌর বিএনপির মোঃ শরিফুল ইসলাম ভূইয়া, মোঃ বশির চৌধুরী, আলী আশরাফ, মোঃ আইয়ূম খান, মোঃ কামাল উদ্দিন কামাল, শফিকুর ইসলাম মোল্লা, মোঃ সোহেল মোল্লা, মোঃ বাদল মিয়া ও মোঃ রুহুল আমিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূইয়া। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্য সম্প্রচার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :