জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা জামায়াতের সংবর্ধনা

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৭:৪৭ পিএম

জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা জামায়াতের সংবর্ধনা

ফাইল ফটো

জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা।

‎‎বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় মান্দা উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আমিনুল হক।

‎‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন।

‎‎বক্তারা বলেন, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ মোখলেছুর রহমান কামরুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা লাভ করেন। এ অর্জনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাঁর সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও অবদান রাখার আহ্বান জানান। মোঃ রায়হান আলী মান্দা নওগাঁ প্রতিনিধি

সিয়াম সরিষা
Link copied!