বালিয়াকান্দিতে ২ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীর জরিমানা

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৫:৪৭ পিএম

বালিয়াকান্দিতে ২ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীর জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এতে সহযোগিতা করে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।

উপজেলা প্রশাসন ও র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালিয়াকান্দি এলাকার ব্যবসায়ী মো. সুজন শেখের (৩৩) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

সিয়াম সরিষা
Link copied!