মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানাকে পুরস্কার

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৩৬ পিএম

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানাকে পুরস্কার

ফাইল ফটো

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, দাপ্তরিক সমস্যা, সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন সদর ট্রাফিক বিভাগের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

একই অনুষ্ঠানে আলোচিত একটি গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং তিন আসামিকে গ্রেফতারের সফলতার স্বীকৃতিস্বরূপ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর মডেল থানার এসআই শিপু কুমার দাসকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এএসআই শফিকুল ইসলাম এবং এএসআই সাইদুর রহমানকেও বিশেষভাবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

সিয়াম সরিষা
Link copied!