নগরকান্দায় উপ-সহকারী ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

মোমরেজ আলম , নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০১:১৯ পিএম

নগরকান্দায় উপ-সহকারী ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেনের বিরুদ্ধে নামজারি (মিউটেশন) করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও গত ২৭ জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয়ে বসে একজনের কাছ থেকে টাকা নিয়ে তা গুনছেন। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ান আফরিন বলেন, “ভিডিওটি আমিও ফেসবুকে দেখেছি। আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই ভূমি অফিসে সেবা গ্রহণে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সিয়াম সরিষা
Link copied!