গাজীপুরে সাত মাসে হামে আক্রান্ত প্রায় দু'হাজার, মৃত্যু ৫

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ০৭:২৯ পিএম

গাজীপুরে সাত মাসে হামে আক্রান্ত প্রায় দু'হাজার, মৃত্যু ৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত মোট ১ হাজার ৯৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন শিশু এবং ৫ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে চিকিৎসা শেষে ৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি সব রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।

সিয়াম সরিষা
Link copied!