শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, ব্যাপক সাড়া

বাদশা মিয়া , শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬, ০৫:১১ পিএম

শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, ব্যাপক সাড়া

মানিকগঞ্জের শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শহিদুল ইসলাম। এই ঘোষণার পর থেকেই উপজেলাজুড়ে তার পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

মো: শহিদুল ইসলাম শিবালয় উপজেলার বড় আনুলিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো: খবির উদ্দিন মাস্টার। এক সময় তিনি মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি তেওতা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেন বাদলের মেয়ের জামাতা।

খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুল ইসলাম ঘোষণার পর থেকেই উপজেলার ৭টি ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, এলাকাবাসীর ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি।

এ বিষয়ে মো: শহিদুল ইসলাম বলেন, "জনগণের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি। নির্বাচিত হলে শিবালয়ের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে কাজ করব। মানুষের যে ভালোবাসা পাচ্ছি তাতে আমি কৃতজ্ঞ।"

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিবালয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

সিয়াম সরিষা
Link copied!