মৌলভীবাজারে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৭:২৫ পিএম

মৌলভীবাজারে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম

ফাইল ফটো

মৌলভীবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের সংযুক্ত করা হয়। এ সময় জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।

মৌলভীবাজারের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হাসান, অফিসার মো. ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে দীর্ঘসূত্রিতা থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।

সংশ্লিষ্টদের আশা, সরকারের এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক ভোগান্তি কমবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা সুবিধার অর্থ পাওয়ার প্রক্রিয়া আরও গতিশীল হবে। সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিয়াম সরিষা
Link copied!