সুমাইয়া আক্তার দরিদ্র কৃষি শ্র্রমিক সাইফুল ইসলামের কন্যা।তাঁর মা আকলিমা আক্তার একজন গৃহিনী। এবার এসএস সি পরীক্ষায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যপীঠ থেকে জিপিএ -৫ পেয়েছে।গরীব বাবা ঠিকমতো বই খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরন কিনে দিতে পারেননি।তবুও অদম্য উৎসাহ নিয়ে চরম দারিদ্রের সাথে যুদ্ধ করে লেখাপড়া করা।
শনিবার বিকেলে নেত্রকোনা -৩ আসনের এমপি ডক্টর রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে ৩৬ জিপি এ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংবর্ধনার আয়োজন করা হয়। সংরর্ধনা অনুষ্ঠানে সুমাইয়ার তথ্য জানতে পারেন এমপি রফিকুল ইসলাম হিলালী.।
তিনি সুমাইয়ার প্রতি মহানুভবতা দেখিয়ে তাঁর ভবিষ্যত গড়তে লেখাপড়া,সহ যাবতীয় খরচের দায়দায়িত্ব নিজ হাতে তোলে নেন।ববদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্যেশে বলেন, এটা আমাদের সবার সামজিক দায়িত্ব। জনাব হিলালী বলেন, সুমাইয়া যেহেতু লেখাপড়া করতে চায়,কিন্তু তাঁর বাবার লেখাপড়া করানোর সামর্থ নেই তাই অকালে একটি মেধা ঝড়ে পরবে তাতো হয়না।তাই নিজের হাতে লেখাপড়ার সব দায়িত্ব তোলে নিলাম।
এ সময় তিনি বলেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে কলেজে উন্নীত করা হবে এবং দুরবর্তী ছাত্র - ছাত্রীদের আবাসিক ব্যবস্থার জন্য হোস্টেল নিমানের ব্যবস্থা করা। খেলার মাঠ সংস্কার,খেলাধুলার সরঞ্জামাদি,স্কুলে আসা যাওয়ার যে রাসাটি আছে সেটি দ্রুততম সময়ের মধ্যেই পাকা করন করা হবে।

আপনার মতামত লিখুন :