সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর উপজেলার জয়ভোগা মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও শাহাদত হোসেন খান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম হিরু, মনিরুজ্জামান ফারুক, প্যানেল চেয়ারম্যান বাদল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রদল নেতা রক্সি, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :