গাজীপুরের শ্রীপুরে স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতন, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো: বাচ্চু মিয়া (৫২)। ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ডের মসজিদ মোড় সংলগ্ন এলা কায় জনৈক সাজেদা বেগমের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে বাচ্চু মিয়া (বাচ্চু ড্রাইভার) দাবি করেন, প্রায় ১৩ বছর আগে লাইলী বেগম (৩২)কে বিয়ে করেন তিনি। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করে ড্রাইভিং পেশায় জীবিকা নির্বাহ করছেন।
বাচ্চু মিয়ার অভিযোগ, গত প্রায় সাত মাস ধরে তার স্ত্রী লাইলী বেগম আল-আমিন নামে এক রাজমিস্ত্রির সঙ্গে অনৈতিক(পরকীয়া) সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তার মেয়ে বিষয়টি দেখতে পাওয়ার পর তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি বাবাকে জানালে মেয়েকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। বিভিন্ন সময় শিশু মেয়ের ওপর অমানবিক অত্যাচার করতেন এ বিষয়ে বাচ্চু শ্রীপুর মডেল থানায় একটি অভিযুক্ত দায়ের করেন। থানা পুলিশের তদন্তের পর লাইলী বেগম ও তার মা মামলা তুলে না নিলে তাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বাচ্চু দাবি করেন।
সংবাদ সম্মেলনে বাচ্চু মিয়া আরও বলেন, তার স্ত্রীর স্বর্ণ অলংকার এবং নগদ তিন লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন ও তার মেয়ে মায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করার পর তাকেও মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ অবস্থায় নিজের ও মেয়ের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এ ঘটনায় লাইলী বেগম, আল-আমিন, তাসলিমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাচ্চু মিয়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :