কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৯:৪০ পিএম

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ফাইল ফটো

আশরাফুল খান, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের আঞ্চলিক অফিস, নিশ্চিন্তপুর লিবাসগেইট, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুরে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ।এ সময় মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!